Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মধ্যপ্রদেশ সরকারের একটি আধুনিক অতিথিশালা গড়ে তোলার জন্য রাজধানীর চাণক্যপুরীতে জমি হস্তান্তরের প্রসাবেসম্মতি কেন্দ্রীয়মন্ত্রিসভার


নয়াদিল্লির চাণক্যপুরীতে জিসাস অ্যান্ড মেরি মার্গ এবং ডঃ রাধাকৃষ্ণন মার্গের সংযোগস্থলেমধ্যপ্রদেশ সরকারের একটি অতিথিশালা গড়ে উঠবে। এজন্য ১.৪৭৮ একর, অর্থাৎ ৫,৮৮২.৯৬বর্গ মিটার আয়তনের একটি প্লট মধ্যপ্রদেশ সরকারের অনুকূলে বন্টনের প্রস্তাবে আজ ছাড়পত্রদিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিতহয়মন্ত্রিসভার বৈঠক।

বন্টনকরা জমিতে রাজ্যের অতিথিশালা নির্মাণের কাজ সম্পূর্ণ হলে ২ নম্বর গোপীনাথ বরদলুইমার্গে অবস্থিত ০.৮৯ একর জমি কেন্দ্রীয় আবাসন ও শহরাঞ্চলের দারিদ্র্য দূরীকরণমন্ত্রককে হস্তান্তরিত করা হবে মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে ।

মন্ত্রিসভারবৈঠকে জমি হস্তান্তর সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের ফলে বিভিন্ন সুযোগ-সুবিধাসমন্বিত একটি আধুনিক অতিথিশালা গড়ে তোলা সম্ভব হবে রাজ্য সরকারের পক্ষে। ঐঅতিথিশালা নির্মাণ ছাড়া অন্য কোন কাজের জন্য এই জমি কোনভাবেই ব্যবহার করা চলবে না।

PG/SKD/DM/