পিএমইন্ডিয়া
মধ্যপ্রাচ্য এবং পারস্য উপসাগর এলাকায় পণ্য পরিবহণের সুযোগ-সুবিধার প্রসারে আশগাবাত চুক্তিটি মেনে চলার সিদ্ধান্ত নিল ভারত। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই চুক্তিটিতে সম্মতি জানানো হয়। এই চুক্তির আওতায় আন্তর্জাতিক ক্ষেত্রে পরিবহণ ও যাতায়াতের এক বিশেষ করিডর খুলে দেওয়া সম্ভব হবে।
আশগাবাত চুক্তিটিতে ওমান, ইরান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান অন্তর্ভুক্ত প্রতিষ্ঠাতা সদস্য রূপে। পরবর্তীকালে কাজাকাস্তানও এই চুক্তিটিতে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। এখন ভারত এই চুক্তিতে সম্মতি জানানোর ফলে ইউরেশিয়া অঞ্চলে এদেশের শিল্প-বাণিজ্য প্রসারের সম্ভাবনার দ্বারটিও উন্মুক্ত হল। এই চুক্তির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্রগুলির সম্মতি সাপেক্ষে ভারতও তাতে একটি অংশগ্রহণকারী দেশ হিসেবে স্বীকৃতি লাভ করবে।
PG/SKD/SB/S