Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মধ্যবিত্ত শ্রেণীর জীবনযাত্রা সহজ করতে সরকারি প্রয়াসের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ১৫ জুন, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মধ্যবিত্ত শ্রেণীর জীবন সহজ করতে সরকারের প্রয়াসকে তুলে ধরে বলেছেন, মধ্যবিত্ত শ্রেণীর প্রত্যাশা পূরণের লক্ষ্যে সরকারের কাজ করা সৌভাগ্যের ব্যাপার। তিনি বলেছেন, মধ্যবিত্ত শ্রেণী অগণিত উপায়ে দেশ গঠনে অবদান রেখেছেন।

শ্রী মোদী আরও বলেছেন, গত এক দশকের প্রশাসন সাধারণ নাগরিকের জীবনের মান উন্নতিতে নজর দিয়েছে। শ্রী মোদী বলেছেন, সরকারের প্রয়াসের লক্ষ্য যাতে সহজে সুযোগগুলি পাওয়া নিশ্চিত হয়, আরও ভালো পরিকাঠামো হয়, জনপরিষেবার উন্নতি হয়, স্বাস্থ্য পরিষেবা সুলভ হয়, শিক্ষার গুণমান বাড়ে, শহর পরিচ্ছন্ন হয় এবং দৈনন্দিন জীবনের বোঝা যেন কমে।

এক্স-এ একগুচ্ছ পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন;

“মধ্যবিত্ত শ্রেণীর জন্য সরকার…

মধ্যবিত্ত শ্রেণীর প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করা কেন্দ্রীয় সরকারের সৌভাগ্য। তারা অগণিত উপায়ে দেশ গঠনে অবদান রেখেছেন।

গত এক দশকে সরকার সাধারণ মানুষের জীবনের মান উন্নতির উপর বেশি করে নজর দিয়েছে। আমাদের প্রয়াস যাতে সহজে সুযোগের সদ্ব্যবহার করা যায়, পরিকাঠামোর উন্নতি হয়, জনপরিষেবার উন্নতি হয়, স্বাস্থ্য পরিষেবা সুলভ হয়, শিক্ষার গুণমান বাড়ে, শহর পরিচ্ছন্ন থাকে এবং দৈনন্দিন জীবনে বোঝা কমে। 
#12YearsOfSakshamMiddleClass”

 

SC/AP/SKD