Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মন কি বাত-এর ১২৮তম পর্বের কিছু মুহূর্ত ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৩০ নভেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত-এর ১২৮তম পর্বের কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন। 

এক্স পোস্টে এক বার্তায় তিনি লিখেছেন :

“নভেম্বর মাসটি বহু প্রেরণা জুগিয়েছে। #MannKiBaat”

“খাদ্যশস্য উৎপাদনে ভারত ঐতিহাসিক নজির সৃষ্টি করেছে। #MannKiBaat”

“ইসরো আয়োজিত এক অনন্য ড্রোন প্রতিযোগিতায় পুনের তরুণদের একটি দল কীভাবে সফল হয়েছে, তা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী @narendramodi

 #MannKiBaat”

“ভারত জুড়ে মিষ্টি বিপ্লব ! #MannKiBaat”

“ইউরোপ থেকে সৌদি আরব, গোটা বিশ্ব কীভাবে গীতা উদযাপন করছে, তা ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী @narendramodi

 #MannKiBaat”

“জাম সাহেবের অবিশ্বাস্য অবদানকে বিশ্ব আজ সম্মান জানাচ্ছে… #MannKiBaat”

“উচ্চশিক্ষিত বহু তরুণকে এখন প্রাকৃতিক উপায়ে চাষাবাদকে পেশা হিসেবে বেছে নিতে দেখে আনন্দ বোধ করছি, #MannKiBaat-এ বলেন প্রধানমন্ত্রী @narendramodi”

“কাশীর নমোঘাটে ২ ডিসেম্বর চতুর্থ কাশী-তামিল সঙ্গমম শুরু হচ্ছে।

প্রধানমন্ত্রী @narendramodi কাশী-তামিল সঙ্গমমে অংশগ্রহণের জন্য সকলের কাছে আর্জি জানিয়েছেন। #MannKiBaat”

“ভারতীয় নৌসেনায় আইএনএস মাহে-কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর দেশীয় নকশা ব্যাপক প্রশংসা কুড়োচ্ছে। #MannKiBaat”

“উত্তরাখণ্ডে শীতকালীন পর্যটন বহু মানুষকে আকর্ষণ করছে। #MannKiBaat”

“ভগবান বুদ্ধের পবিত্র স্মৃতিচিহ্নকে ঘিরে বহু দেশে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বুদ্ধের স্মৃতিচিহ্ন পাঠানোর জন্য বিশ্বের বিভিন্ন অংশের মানুষ ভারতের প্রতি তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। #MannKiBaat”

“ভোকাল ফর লোকাল ! #MannKiBaat”

“ভারতের সুপারহিট ক্রীড়া মাস ! #MannKiBaat”

“নভেম্বর হল নানা অনুষ্ঠানের মাস, যা ১৪০ কোটি ভারতবাসীকে গর্বিত করবে। এর মধ্যে রয়েছে:

অযোধ্যায় ধর্মধ্বজারোহণ উৎসব।

ভগবান বিরসা মুণ্ডার ১৫০তম জন্মজয়ন্তী।

বন্দে মাতরম-এর ১৫০ বর্ষ।

বিশ্ব এমআরও হাব হয়ে ওঠার পথে আরও এগোল ভারত।

শক্তি ও স্ব-নির্ভরতার প্রাণবন্ত প্রতীক আইএনএস মাহে চালু।

স্কাইরুট অ্যারোস্পেস-এর ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধন।

খাদ্য উৎপাদনে ভারতের রেকর্ড।

#MannKiBaat”

“প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে বিস্ময় সৃষ্টি করছে ভারতের জেন জেড। ড্রোনের প্রতি আমাদের তরুণদের ভালোবাসার প্রয়াস তুলে ধরছি। #MannKiBaat”

“জম্মু ও কাশ্মীর থেকে কর্ণাটক ও নাগাল্যান্ড, মধু উৎপাদনে ভারতের কৃষকরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছেন। এই ক্ষেত্রে তাঁদের প্রয়াসের জন্য কেভিআইসি-রও প্রশংসা করছি।
#MannKiBaat”

“সৌদি আরব ও লাটভিয়ায় গীতা মহোৎসব এক উল্লেখযোগ্য প্রয়াস, যা ভারতীয় বংশোদ্ভূত এবং ভারতের সংস্কৃতি ও আধ্যাত্মিকতা সম্পর্কে আগ্রহীদের সঙ্গে গভীর সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তোলে।

#MannKiBaat”

“ইজরায়েলের বিশেষ উদ্যোগ সম্পর্কে বলেছি, যেখানে জাম সাহেব দিগ্বিজয়সিং জি-র মানবিক চেতনার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে।

#MannKiBaat”

“কাশী-তামিল সঙ্গমম আয়োজনের দিকে তাকিয়ে রয়েছে কাশী !

#MannKiBaat”

“আসুন ভারতে বিয়ে করুন !
#MannKiBaat”

“ভারত থেকে পাঠানো বুদ্ধের স্মৃতিচিহ্নসমূহ বিশেষভাবে বরণ করে নিয়েছে ভুটান, থাইল্যান্ড, রাশিয়া, মঙ্গোলিয়া এবং অন্যান্য দেশ, যা ভগবান বুদ্ধের চিন্তাভাবনা আমাদের সঙ্গে কীভাবে জড়িয়ে রয়েছে এবং অনুপ্রাণিত করে, তার বার্তা দেয়।
#MannKiBaat”

 

SC/MP/NS