পিএমইন্ডিয়া
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং তাঁর মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে মরিশাসের প্রধানমন্ত্রী শ্রী প্রবীন্দ জগন্নাথ উপস্হিত ছিলেন। আজ শ্রী জগন্নাথের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। অভূতপূর্ব জনাদেশে পুনরায় নির্বাচিত হওয়ায় শ্রী মোদীকে অভিনন্দন জানান শ্রী জগন্নাথ। বিনিময়ে প্রধানমন্ত্রী মরিশাসের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগামীতে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেন। ভারত মহাসাগর অঞ্চলে এই দুটি দেশে একই রকম নিরাপত্তা এবং বিকাশ ত্বরান্বিত করার ব্যাপারে দু’দেশই একমত হয়।
SSS/NS/…