পিএমইন্ডিয়া
গত বছর ১৫ মে কানাডার অটোয়ায় স্বাক্ষরিত ভারত-কানাডা মহাকাশ সহযোগিতা চুক্তি সম্পর্কে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিস্তারিতভাবে অবহিত করা হয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী স্বয়ং। এই চুক্তিটি সম্পাদিত হয় ভারতের মহাকাশ দপ্তরের ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সঙ্গে কানাডার মহাকাশ সংস্থা সিএসএ-র।
দু’দেশের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় ইসরো ও সিএসএ-র সদস্যদের নিয়ে গঠিত হবে একটি যৌথ প্রতিনিধিদল। সহযোগিতার ভিত্তিতে মহাকাশ গবেষণা সম্পর্কিত বিস্তারিত কর্মপরিকল্পনা স্থির করার দায়িত্ব এই প্রতিনিধিদলের। একইসঙ্গে, কার্যকালের মেয়াদও স্থির করবে দুই সংস্থার সদস্য-প্রতিনিধিরা। মহাকাশ প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে গবেষণার উপযোগী সুযোগ-সুবিধা প্রসারের ক্ষেত্রগুলিও চিহ্নিত করবে এই যৌথ প্রতিনিধিদল।
PG/SKD/DM/….