Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মহাকাশ গবেষণা ও অনুসন্ধান ক্ষেত্রে ভারত-জাপান সহযোগিতা : আলোচনা কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে


ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং জাপানের মহাকাশ অনুসন্ধান সংস্থা(জাক্সা)-র মধ্যে বহির্মহাকাশ কর্মসূচিতে সহযোগিতা প্রসার সম্পর্কিত ২০১৬-র ১১নভেম্বর স্বাক্ষরিত মউটি সম্পর্কে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অবহিত করা হয়প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদী। বহির্মহাকাশ ব্যবহার ও অনুসন্ধানের ক্ষেত্রে সহযোগিতামূলককর্মসূচির অনুসন্ধানের লক্ষ্যে এই মউটি সম্পাদন করা হয় জাপানের টোকিওতে।শান্তিপূর্ণ উদ্দেশ্যে মহাকাশ ব্যবহার ও অনুসন্ধানের ওপর বিশেষ জোর দেওয়া হয় এইমউটিতে।

মানবজাতির সার্বিক কল্যাণে মহাকাশ প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহারের দিকে বিশেষনজর দেওয়া হয়েছে মউ-এর সার্বিক কাঠামোটিতে।

PG/SKD/DM