Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রীর, ঝাড়খন্ড যাচ্ছেন আগামীকাল


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন|

প্রধানমন্ত্রী আগামীকাল ঝাড়খন্ড সফরে যাবেন| সেখানে তিনি খুন্তি’র জেলা আদালতের ছাদে বসানো ১৮০ কিলোওয়াটের সৌরবিদ্যুত প্রকল্পের উদ্বোধন করবেন| তারপর তিনি দুমকা এলাকায় প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনার এক মেগা ঋণ-শিবিরেরও উদ্বোধন করবেন|

আগামীকাল সন্ধ্যায় নয়া দিল্লিতে ‘ইন্ডিয়া টুডে’ গ্রুপের উদ্যোগে আয়োজিত ‘সাফাইগিরি পুরস্কার’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী|


***

SC/AKD/AGT