Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য


জাতির জনক মহাত্মা গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেন, শান্তি, সম্প্রীতি এবং সৌভাতৃত্বের প্রতি গান্ধীজি ছিলেন অবিচল। তাঁর দৃষ্টিভঙ্গী ছিল বিশ্বের দরিদ্র থেকে দরিদ্রতর মানুষের স্বশক্তিকরণ। তাঁর আদর্শ আমাদের পথ দেখায়। #গান্ধী১৫০

লাল বাহাদুর শাস্ত্রী প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শাস্ত্রীজির অবদান দেশবাসী কখনই ভুলবেনা। তিনি ছিলেন এমন একজন ব্যক্তিত্ব, যিনি তাঁর নীতি এবং আদর্শ থেকে কখনই সরে আসেননি।

রাজঘাটে বাপুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন
শান্তি, সম্প্রীতি এবং সৌভাতৃত্বের প্রতি গান্ধীজি ছিলেন অবিচল। তাঁর দৃষ্টিভঙ্গী ছিল বিশ্বের দরিদ্র থেকে দরিদ্রতর মানুষের স্বশক্তিকরণ।
তাঁর আদর্শ আমাদের পথ দেখায়। #গান্ধী১৫০
–    নরেন্দ্র মোদী (@নরেন্দ্রমোদী) অক্টোবর ০২, ২০১৯।
 

 

    বিজয়ঘাটে শাস্ত্রীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন।

শাস্ত্রীজির অবদান দেশবাসী কখনই ভুলবেনা। তিনি ছিলেন এমন একজন ব্যক্তিত্ব, যিনি তাঁর নীতি এবং আদর্শ থেকে কখনই সরে আসেননি।

–    নরেন্দ্র মোদী (@নরেন্দ্রমোদী) অক্টোবর ০২, ২০১৯।

 

 

CG/SS/NS