পিএমইন্ডিয়া
মহাত্মা গান্ধী প্রবাসী সুরক্ষা যোজনাটি (এম জি পি এস ওয়াই) বন্ধ করেদেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার এখানে প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর যোজনাটি বন্ধ করেদেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়।
কর্মসংস্থানের খোঁজে যে সমস্ত ভারতীয় বিদেশ যাত্রা করতেন, তাঁদের সামাজিকনিরাপত্তার দিকটি চিন্তা করেই ২০১২ সালে এই যোজনাটির কাজ শুরু করা হয়। যোজনারআওতায় প্রদেয় অর্থের পরিমাণ ছিল খুবই সামান্য এবং এক বছরের বেশি সময়কাল ধরে নতুনকরে আর কোনও অর্থ নেওয়া হচ্ছিল না। বর্তমানে যোজনাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তগ্রহণের ফলে প্রশাসনিক তথা অন্যান্য কাজকর্ম খাতে ব্যয়ের মাত্রাও উল্লেখযোগ্যভাবেকমিয়ে আনা যাবে।
PG/SKD/SB