Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মহাত্মা ফুলে-র জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর


মহাত্মা ফুলে-র জন্মবার্ষিকীতে তাঁর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন, “মহাত্মা ফুলে ছিলেন এমন একজন বলিষ্ঠ নেতা যিনি তাঁর সময়কালকেও অতিক্রম করে গেছেন। প্রান্তিক মানুষদের মুখে ভাষা যুগিয়েছিলেন তিনি এবং তাঁদের দুঃখ-দুর্দশা লাঘবে কাজও করে গেছেন আজীবন। তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাই।

মহাত্মা ফুলে-র আদর্শে অনুপ্রাণিত হয়ে আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাই সমতা ও সম্প্রীতির ভিত্তিতে এক সমাজ গঠনের লক্ষ্যে যেখানে শিক্ষাই হয়ে উঠবে মূল চালিকাশক্তি।”

PG/SKD/DM/S