পিএমইন্ডিয়া
মহানদীর জল নিয়েবিবাদ-বিতর্কের অবসান ঘটাতে একটি ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাবে অনুমোদন দিলকেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিতমন্ত্রিসভার এক বৈঠকে আজ সংশ্লিষ্ট রাজ্যগুলির মধ্যে জলের ভাগ-বাঁটোয়ারা নিয়েবিবাদ নিষ্পত্তির লক্ষ্যে এই ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জলবন্টনের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যগুলির অবদান, মোট জলের পরিমাণ এবং প্রত্যেকটিরাজ্যের জলসম্পদ ব্যবহারেরবর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবে প্রস্তাবিত এইট্রাইব্যুনালটি। এছাড়াও, জলসম্পদের বিকাশ কিভাবে বাস্তবায়িত করা যায়, সে সম্পর্কেওচিন্তাভাবনা করবে এই ট্রাইব্যুনাল।
কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্ত গ্রহণের ফলে মহানদীর জলকেঘিরে ওড়িশা ও ছত্তিশগড়ের মধ্যে দীর্ঘ সময়ধরে যে বিবাদ-বিতর্ক চলছিল তার গ্রহণযোগ্যসমাধান খুঁজে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
***
PG/SKD/DM/