Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মহারাষ্ট্রের পারভানিতে দেওয়াল ধসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


নয়াদিল্লি, ২০ জুন ২০২৬

 

প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের পারভানিতে একটি প্রাচীর ধসে প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

 

প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনায় প্রাণহানি গভীরভাবে দুঃখজনক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি তাঁর সমবেদনা ব্যক্ত করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স-এ জানানো হয়েছে :

 

“মহারাষ্ট্রের পারভানিতে একটি প্রাচীর ধসে প্রাণহানি গভীরভাবে দুঃখজনক। এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন : প্রধানমন্ত্রী @narendramodi”

 

SC/SB/DM