পিএমইন্ডিয়া
বুধবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহারাষ্ট্রের রত্নগিরির জয়গর লাইটহাউস-এ মেসার্স জে এস ডব্লিও জয়্গড় পোর্ট লিমিটেড ও ‘ডিরেক্টরেট জেনারেল অব লাইটহাউসেস এন্ড লাইটশিপস’ তথা ডি জি এল এল-এর মধ্যে সেখানে ইস্তস্তত বিক্ষিপ্তভাবে ছড়ানো জমি উভয় পক্ষের মধ্যে বিনিময়ের ব্যাপারে অনুমোদন দেওয়া হয়।
এই জমি হস্তান্তরের বিষয়টি ডি জি এল এল এবং জে এস ডব্লু-জে পি এল-কে পৃথক ও স্বাধীনভাবে জমি ব্যবহারের সুযোগকে সুনিশ্চিত করবে। এছাড়াও তাদের উভয়কেই বিনা বাধায় উন্নয়নমূলক কাজে জমি পুনর্বিন্যাসের জন্য অনুমোদন দেওয়া হয়| এবং তারা উভয়েই নিজেদের এলাকার মধ্যে উন্নততর নিরাপত্তামূলক ব্যবস্থাপনার সুযোগ পাবে। ডি জি এল এল ০.৭৬৩০ হেক্টর আয়তন বিশিষ্ট ১২ খন্ড জমি হস্তান্তর করবে এবং বিনিময়ে এক হেক্টর আয়তন বিশিষ্ট তিন খন্ড জমি পাবে।
SC/SRC/DSC