Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মহারাষ্ট্রের সোলাপুর রুরালে মর্মন্তুদ দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ১৪ জুন, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের সোলাপুর রুরালে মর্মন্তুদ দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।

শ্রী মোদী এই কঠিন সময়ে শোকগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রধানমন্ত্রী মৃতদের নিকট আত্মীয়দের প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। 

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স-এ পোস্ট করা হয়েছে;

“মহারাষ্ট্রের সোলাপুর রুরালে মর্মন্তুদ দুর্ঘটনায় প্রাণহানিতে গভীরভাবে মর্মাহত। এই দুঃখের সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে আছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

পিএমএনআরএফ থেকে এককালীন ২ লক্ষ টাকা করে দেওয়া হবে প্রত্যেক মৃত ব্যক্তির নিকট আত্মীয়কে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে:

পিএম @narendramodi”

 

SC/AP/SKD