পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহিলাদের ৪৯ কেজি ভারোত্তলন বিভাগে রৌপ্য পদক প্রাপ্তিতে মীরাবাঈ চানুকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, মীরাবাঈ-এর অধ্যবসায় ও ধারাবাহিকতা দেশকে অনুপ্রাণিত করে। দেশ তাঁর জন্য গর্বিত। তিনি তাঁকে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে তাঁর আরও সাফল্য কামনা করেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে :
“@mirabai_chanu-র জন্য বিশেষ রৌপ্য পদক!
মহিলাদের ৪৯ কেজি ভারোত্তলন বিভাগে রৌপ্য পদক প্রাপ্তিতে মীরাবাঈ চানুকে অভিনন্দন। তাঁর অধ্যবসায় ও ধারাবাহিকতা দেশকে অনুপ্রাণিত করে। দেশ তাঁর জন্য গর্বিত। তাঁকে শুভেচ্ছা জানাই। ভবিষ্যতে তাঁর আরও সাফল্য কামনা করি : প্রধানমন্ত্রী@narendramodi”
SC/CB/DM
A special Silver for @mirabai_chanu! Congratulations to her on winning the medal in the Women’s 49 kg Weightlifting event. Her determination and consistency continue to inspire the nation. India is proud of her. Best wishes for her future endeavours: PM @narendramodi pic.twitter.com/PTKLjXRjjw
— PMO India (@PMOIndia) September 23, 2026