পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৩ কেজি জুডো বিভাগে ব্রোঞ্জ পদক জয় করায় উন্নতি শর্মাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, পুরো প্রতিযোগিতা জুড়ে উন্নতি শর্মার নিষ্ঠা ও দৃঢ় সংকল্প স্পষ্টভাবে ফুটে উঠেছে।
শ্রী মোদী তাঁর ভবিষ্যৎ সব প্রচেষ্টায় আরও সাফল্যের জন্য তাঁকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন;
“জুডোতে ভারতের জন্য আরও এক গৌরবময় সাফল্য!
কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৩ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জয় করায় উন্নতি শর্মাকে অভিনন্দন। প্রতিযোগিতার সময় তাঁর নিষ্ঠা ও দৃঢ় সংকল্প স্পষ্টভাবে দেখা গেছে। আগামী দিনেও তিনি যেন তাঁর সব প্রচেষ্টায় এভাবেই শ্রেষ্ঠত্ব বজায় রাখেন।
#CWG2026”
SC/SB/AS
More glory for India in Judo!
— Narendra Modi (@narendramodi) August 2, 2026
Congratulations to Unnati Sharma for winning the Bronze Medal in the Women's 63 kg category at the Commonwealth Games 2026. Her commitment and determination were clearly visible during the games. May she keep excelling in all her forthcoming…