পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৭৫ কেজি বক্সিং ইভেন্টে রৌপ্য পদক জয় করায় লাভলিনা বরগোহাঁইকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, পুরো প্রতিযোগিতা জুড়ে লাভলিনা বরগোহাঁই অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন।
শ্রী মোদী তাঁর এই সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানান এবং বলেন যে, তাঁর নিষ্ঠা ও ধারাবাহিকতা সারা দেশের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করে চলেছে।
এক্স-এ এক পোস্টে শ্রী মোদী বলেন;
“মহিলাদের ৭৫ কেজি বক্সিং ইভেন্টে রৌপ্য পদক জয় করায় লাভলিনা বরগোহাঁইয়ের জন্য গর্ববোধ করছি! পুরো প্রতিযোগিতা জুড়ে তিনি অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁকে অভিনন্দন। তাঁর নিষ্ঠা ও ধারাবাহিকতা সারা দেশের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করে চলেছে।
#CWG2026”
SC/SB/AS
Proud of Lovlina Borgohain for winning the Silver Medal in the Women’s 75 kg Boxing event! She displayed great skill throughout her games. Congratulations to her. Her dedication and consistency continue to inspire athletes across the nation.#CWG2026
— Narendra Modi (@narendramodi) August 1, 2026