নতুন দিল্লি, ২১ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নারকেল গাছ ও মহৎ ব্যক্তিদের মধ্যে তুলনা টেনে আজ একটি সংস্কৃত সুভাষিত ভাগ করে নিয়েছেন। এর মাধ্যমে তিনি আজীবন কৃতজ্ঞতা ও নিঃস্বার্থ সেবার মহিমা তুলে ধরেছেন।
প্রধানমন্ত্রী এক্স বার্তায় লিখেছেন:
“प्रथमवयसि पीतं तोयमल्पं स्मरन्तः शिरसि निहितभारा नारिकेला नराणाम्।
ददति जलमनल्पास्वादमाजीवितान्तं न हि कृतमुपकारं साधवो विस्मरन्ति॥”
এর অর্থ হল – নারকেল গাছ তার জীবনের প্রাথমিক পর্যায়ে প্রাপ্ত সামান্য জলকেও সারা জীবন মনে রাখে। মাথায় ভারী ফলের বোঝা বহন করেও সে আমৃত্যু মানুষকে সুস্বাদু জল দান করে যায়। ঠিক তেমনই প্রকৃত মহৎ ব্যক্তিরা তাঁদের প্রতি করা উপকার কখনও ভোলেন না। বিশেষত, যেসব মহান ব্যক্তিত্ব আত্মত্যাগের মাধ্যমে অন্যদের জীবনকে সমৃদ্ধ করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা মহৎ মানুষের কর্তব্য। তাঁদের ত্যাগ, তপস্যা ও নিষ্ঠার প্রতি গভীর শ্রদ্ধা রেখে মহৎ ব্যক্তিরা নিজেদের জীবনকে সেই আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলেন এবং সেই মহৎ অবদানের মর্যাদা রক্ষা করেন।
বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
SC/SD/SKD
प्रथमवयसि पीतं तोयमल्पं स्मरन्तः शिरसि निहितभारा नारिकेला नराणाम्। ददति जलमनल्पास्वादमाजीवितान्तं न हि कृतमुपकारं साधवो विस्मरन्ति॥ https://t.co/A2CXAC9zrU
— Narendra Modi (@narendramodi) October 21, 2026