Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মাতা বৈষ্ণো দেবী ভবনে পদপৃষ্টের ঘটনায় জীবনহানিতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


নতুন দিল্লি,  ১ জানুয়ারি, ২০২২
 
মাতা বৈষ্ণো দেবী ভবনে পদপৃষ্টের ঘটনায় জীবনহানিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। 
 
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “মাতা বৈষ্ণো দেবী ভবনে পদপৃষ্টের ঘটনায় জীবনহানিতে অত্যন্ত ব্যাথিত। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল শ্রী @manojsinha_জী, মন্ত্রী শ্রী @DrJitendraSingh জী এবং @nityanandraibjp জীর সঙ্গে কথা বলেছি, তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখেছেন।”
 
CG/BD/AS/