পিএমইন্ডিয়া
মাদক ও ড্রাগ জাতীয় মানসিক উৎফুল্লতা বর্ধক বিভিন্ন নেশা সামগ্রীর অবৈধ চোরাচালান রুখতে ভারত ও উজবেকিস্তানের মধ্যে সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়।
এই মউ স্বাক্ষরের ফলে মাদক ও ড্রাগ জাতীয় মানসিক উৎফুল্লতা বর্ধক বিভিন্ন নেশা সামগ্রীর অবৈধ চোরাচালান নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতা গড়ে তোলা সম্ভব হবে। পারস্পরিক সহায়তা এবং সহযোগিতার প্রয়োজনীয়তা রয়েছে, এমন চিহ্নিত বিষয়গুলির মোকাবিলার ক্ষেত্রেও এই মউ কার্যকর ভূমিকা নেবে। দু’দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক মতবিনিময়ের ক্ষেত্রেও এই মউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই মউ কার্যকর হলে অবৈধ মাদকের সীমান্ত পারের চোরাচালান দমন করা সম্ভবপর হবে বলে মনে করা হচ্ছে।
CG/BD/SB