পিএমইন্ডিয়া
নেশা ও মাদকের অবৈধ ব্যবসা ও চোরাচালান রোধে পরস্পরের সঙ্গে সহযোগিতা করবে ভারত ও মোজাম্বিক। এই মর্মে দু’দেশের মধ্যে মউ স্বাক্ষরের একটি প্রস্তাব আজ অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। এর ফলে, বিভিন্ন নেশার ওষুধ, রাসায়নিক এবং আনুষঙ্গিক অন্যান্য মাদকের অবৈধ বিনিময় ব্যবসাকে কার্যকরভাবে রোধ ও নিয়ন্ত্রণ করা যাবে।
দু’দেশের মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং কর্মদক্ষতার বিকাশের মধ্য দিয়ে এই সহযোগিতা চুক্তি রূপায়িত হবে।
PG/SKD/SB/S