পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ মানবাধিকাররক্ষা (সংশোধন) বিল, ২০১৮ পেশ করার প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি দেওয়া হল। দেশেমানবাধিকারের সুরক্ষা ও বিকাশের স্বার্থেই প্রস্তাবিত বিলটি পেশ করার অনুমোদনদেওয়া হল।
বিলটির প্রধানপ্রধান বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে :
1. শিশুঅধিকার সুরক্ষা সম্পর্কিত জাতীয় কমিশনকে বিশেষ মর্যাদাদান;
2. কমিশনগঠনের ক্ষেত্রে একজন মহিলা সদস্যের অন্তর্ভুক্তি;
3. জাতীয়মানবাধিকার কমিশন এবং রাজ্য মানবাধিকার কমিশনের সভাপতি নির্বাচন ও নিয়োগপ্রক্রিয়ার প্রসার;
4. কেন্দ্রশাসিতঅঞ্চলগুলিতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলি খতিয়ে দেখতে এক বিশেষ ব্যবস্থা গড়ে তোলা;এবং
5. জাতীয়মানবাধিকার কমিশন এবং রাজ্য মানবাধিকার কমিশনের সভাপতি ও সদস্যদের কার্যকালেরমেয়াদ সংশোধন।
এই সংশোধন বিলটি বাস্তবায়িত হলে ভারতের মানবাধিকার রক্ষাসম্পর্কিত সংস্থা ও প্রতিষ্ঠানগুলির ভূমিকা ও দায়িত্বশীলতার মাত্রা বিশেষভাবেবৃদ্ধি পাবে। এছাড়াও, ব্যক্তির জীবন, স্বাধীনতা, সমতা এবং মর্যাদা রক্ষার ক্ষেত্রেবিশেষ সহায়ক হবে এই সংশোধন বিলটি।
PG/SKD/DM