Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মানব আচরণ নিয়ন্ত্রণে সুশৃঙ্খল মানদন্ডের উপর জোর দিয়ে একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২০ মে, ২০২৬ 

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। 
এক্স হ্যান্ডলে এই সংস্কৃত সুভাষিতমটি ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “সুশৃঙ্খল আচরণ অনেকটা  দীপ শিখার মতো। এটি কেবল ব্যক্তিকে আলোকিত নয়, সমাজকেও আলোকিত করে।
तस्माच्छास्त्रं प्रमाणं ते कार्याकार्यव्यवस्थितौ।
ज्ञात्वा शास्त्रविधानोक्तं कर्म कर्तुमिहार्हसि।।” 
সংকল্পগ্রহণ কোনও ব্যক্তিগত মতামতের ভিত্তিতে বা আবেগতাড়নায় হওয়া উচিৎ নয়। বরং, শাস্ত্রে নির্দেশিত সুশৃঙ্খল আচরণের উপর ভিত্তি করে তা গড়ে ওঠা উচিৎ। এটা এমন এক নির্দেশিকা, যা আচরণকে সংযত করে। ফলে, একজন ব্যক্তিকে প্রতিষ্ঠিত মানদণ্ডের সঙ্গে সমন্বয় রক্ষা করা উচিৎ, যাতে তাঁর আচরণ সমতাপূর্ণ, ন্যায়সঙ্গত এবং অর্থপূর্ণ হয়ে উঠতে পারে।
https://x.com/narendramodi/status/2056940477212160248?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2056940477212160248%7Ctwgr%5E23142e570db19d445edbecc41c200f3a78b5b576%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2263079reg%3D3lang%3D1

SC/AB/SB…