পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন।
দুই নেতা বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানী এবং প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছেন।
ভারত – মার্কিন সার্বিক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার এবং দু’দেশের মানুষের কল্যাণে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে তাঁরা সহমত হয়েছেন।
আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্তরের সাম্প্রতিক ঘটনাবলী এবং সারা বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার বিষয়ে তাঁরা মতবিনিময় করেছেন।
দুই নেতা পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে চলবেন বলে জানিয়েছেন।
SC/AC/SB…
Had a productive conversation with President Trump. We reviewed our bilateral cooperation in trade, defence, energy, critical technologies and other areas. We agreed to maintain close engagement to take our Comprehensive Global Strategic Partnership forward.
— Narendra Modi (@narendramodi) September 30, 2026
We also exchanged…