পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২৩ মে ২০২৬
মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বিদেশমন্ত্রী রুবিও প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, সংযোগ, শিক্ষা এবং জনগণের মধ্যে সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন।
বিদেশমন্ত্রী রুবিও পশ্চিম এশিয়ার পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মার্কিন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
প্রধানমন্ত্রী শান্তি প্রচেষ্টার প্রতি ভারতের ধারাবাহিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন এবং আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী রুবিওকে রাষ্ট্রপতি ট্রাম্পকে তাঁর উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিতে অনুরোধ করেন। তিনি তাঁদের মধ্যে আলোচনা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
SC/PM/AS
Happy to receive the US Secretary of State, Mr. Marco Rubio.
— Narendra Modi (@narendramodi) May 23, 2026
We discussed sustained progress in the India-US Comprehensive Global Strategic Partnership and issues related to regional and global peace and security.
India and the United States will continue to work closely for… pic.twitter.com/CuD0DdDXB7