পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ (৮ই এপ্রিল) মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলির সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং সদ্য সংসদীয় নির্বাচনে মালদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টির জয়লাভের জন্য তাঁকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, সংসদীয় নির্বাচনে মালদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টির এই জয় দলের নেতাদের নীতি ও প্রয়াসের প্রতি ব্যাপক সমর্থনকেই প্রতিফলিত করে। সফলভাবে নির্বাচন সমাপ্ত হওয়ায় প্রধানমন্ত্রী সে দেশের রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই নির্বাচন গণতন্ত্রকে মজবুত এবং মালদ্বীপের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির সক্ষমতাই সূচিত করে।
‘প্রতিবেশীরাই সর্বাগ্রে’ – এই নীতি বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী, মালদ্বীপের সঙ্গে ভারতের আরও ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করা এবং পারস্পরিক অংশীদারিত্বকে আরও নিবিড় করার প্রসঙ্গ পুনরায় উল্লে করে বলেন, সে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রয়োজনীয়তা অনুযায়ী ভারত সাহায্য দেবে।
প্রধানমন্ত্রী, সে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নাশিদের সঙ্গেও ফোনে কথা বলেন এবং নির্বাচনে বিপুল জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানান। মালদ্বীপে গণতন্ত্রের মূল ভিত্তিকে আরও গভীরতর করতে শ্রী মোদী গণতন্ত্র অনুরাগী সংশ্লিষ্ট সমস্ত পক্ষের অংশগ্রহণের উচ্ছ্বসিত প্রশংসা করেন। গণতন্ত্রের মূল ভিত্তিকে গভীরতর করতে সহায়তা অব্যাহত রাখার বিষয়েও শ্রী মোদী ভারতের সাহায্যের প্রস্তাব দেন।
CG/BD/DM/…