Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচনে ইব্রাহিম মহম্মদ সলি জয়ী হওয়ায়, তাঁকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী


মালদ্বীপে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ায় শ্রী ইব্রাহিম মহম্মদ সলিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। মালদ্বীপে গতকাল রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

শ্রী সলি-র নেতৃত্বে মালদ্বীপের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধিকে আরও সুদৃঢ় হবে বলে প্রধানমন্ত্রী আশাপ্রকাশ করেছেন।

শ্রী সলি তাঁকে শুভেচ্ছা ও শুভকামনার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

দুই দেশের মধ্যে ঘনিষ্ট, মৈত্রীপূর্ণ ও সুপ্রতিবেশী সুলভ সম্পর্ককে- আরও জোরদার করতে উভয় নেতাই নিবিড়ভাবে কাজ করতে সহমত হয়েছেন।

***

CG/BD/NS