Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিবৃতি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিবৃতি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিবৃতি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিবৃতি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিবৃতি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিবৃতি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিবৃতি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিবৃতি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিবৃতি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিবৃতি


মাননীয় প্রধানমন্ত্রী দাতো শ্রী মহম্মদ নাজিব তুন রাজাকজি,

এবং

প্রচারমাধ্যমের প্রতিনিধিবৃন্দ,

প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তাঁর উষ্ণ আবেগ ও অনুভূতি এবং উদার আতিথেয়তার জন্য।

আসিয়ান এবং পূর্ব এশিয়া শীর্ষ বৈঠকের ব্যস্ততার মাঝে আমাকে এইভাবে সঙ্গ দেওয়ার জন্য আমি আপনার ভূমিকার বিশেষ প্রশংসা করি।

এই ধরনের এক বৈশিষ্ট্যময় শীর্ষ বৈঠকের আয়োজন এবং আসিয়ান গোষ্ঠী গড়ে তোলার জন্য আপনার উদ্যোগকে আমি অভিনন্দন জানাই। পূর্ব-দক্ষিণ-এর দশম বার্ষিকীতে এ সম্পর্কিত আপনার পর্যালোচনা এই অঞ্চলের এক গুরুত্বপূর্ণ মঞ্চের ক্ষেত্র প্রস্তুত করার কাজে সাফল্য এনে দিয়েছে।

পর পর দুটি বিমান দুর্ঘটনা যেকোন জাতির মনোবল দুর্বল করে দিতে পারে। কিন্তু, যেভাবে আপনি আপনার সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে মালয়েশিয়ার জনসাধারণের মনে সঙ্কল্প ও অঙ্গীকার গড়ে তুলতে সাহায্য করেছেন, আমি তার সপ্রশংস উল্লেখ না করে পারছি না।

মাননীয় প্রধানমন্ত্রী,

মালয়েশিয়ার সম্পর্ককে আমরা কতটা গভীর ও মূল্যবান বলে মনে করি আমি সে কথা তুলে ধরতে চাই। আমাদের অটুট সম্পর্ক যেভাবে সমৃদ্ধির দিকে এগিয়ে চলেছে সেজন্য আপনার নেতৃত্বের কাছে আমরা কৃতজ্ঞ।

আমাদের দু’দেশের সম্মিলিত ইতিহাসে অনেকগুলি মাত্রা রয়েছে। ধর্ম ও সংস্কৃতির দিক থেকে আমাদের সম্পর্ক সুপ্রাচীন। মালয়েশিয়ায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের মাধ্যমে আমাদের মধ্যে গড়ে উঠেছে এক বিশেষ ও শক্তিশালী বন্ধন। এই সম্প্রদায়ের সঙ্গে গতকাল সন্ধ্যায় কথা বলার সুযোগ আমার হয়েছিল।

বৈচিত্র্য ও গণতন্ত্র আমাদের দুটি দেশের চরিত্রই নির্ধারণ করে দিয়েছে। আমরা গড়ে তুলেছি এক দৃঢ় অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক। নৌ-পথেও আমরা পরস্পরের সঙ্গে যুক্ত।

এই অঞ্চল সম্পর্কে পথ ও দৃষ্টিভঙ্গীর ক্ষেত্রেও আমাদের এই দুটি দেশের মধ্যে মিল ও সাদৃশ্য রয়েছে এবং আঞ্চলিক মঞ্চগুলিতে আমরা পরস্পরের সঙ্গে মিলিতভাবেই কাজ করি।

এভাবেই এক সমৃদ্ধ সম্পর্কের মধ্য দিয়েই আমরা সহমত হয়েছি আমাদের শীর্ষ বৈঠক, মন্ত্রী পর্যায়ের আলোচনা এবং সরকারি কথাবার্তা আরও নিয়মিত করে তোলার ব্যাপারে।

আমাদের এই সম্পর্ককে চিরস্মরণীয় করে রাখতে নতুন উদ্যমে আমরা কাজ করে যাব এই আশ্বাস আমি আপনাকে দিতে পারি।

নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতার জন্য আমি আপনার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। কারণ, নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জের মোকাবিলায় এর মধ্যেই নিহিত রয়েছে আমাদের মিলিত অঙ্গীকার। এই ক্ষেত্রটিতে আমাদের সহযোগিতাকে গভীরতর করে তোলার লক্ষ্যে আমরা এগিয়ে যাব।

ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে অনবরত সন্ত্রাসবাদী হামলার ঘটনা যেমন ঘটেছে, তেমনই বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিককালে ঘটে চলেছে একের পর এক আক্রমণের ঘটনা। এ সমস্ত কিছুই আমাদের মনে করিয়ে দেয় যে সন্ত্রাসবাদের হুমকি ক্রমশ আচ্ছন্ন করে তুলতে চাইছে সমগ্র বিশ্বকেই।

মাননীয় প্রধানমন্ত্রী, সন্ত্রাস থেকে ধর্মকে বিচ্ছিন্ন করে উগ্রবাদ ও চরমপন্থার মোকাবিলায় আপনি নেতৃত্ব দিয়েছেন। আপনি তুলে ধরেছেন ইসলামের প্রকৃত মূল্যবোধকে।

চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বিশ্ব প্রচেষ্টায় আপনি রেখেছেন এক গুরুত্বপূর্ণ অবদানের স্বাক্ষর।

নৌ-নিরাপত্তাকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং এই অঞ্চলে বিপর্যয়ের মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা গড়ে তুলতে আমরা আমাদের প্রতিরক্ষা সহযোগিতাকে করে তুলব আরও বলিষ্ঠ ও জোরদার।

আমি আনন্দিত যে আমাদের এই যৌথ প্রচেষ্টাকে আরও উন্নীত করতে এবং ‘এস ইউ ৩০’ ফোরাম গড়ে তুলতে আমরা পরস্পরের সঙ্গে সহমত হয়েছি।

আমাদের কর্মপ্রচেষ্টাকে আরও কঠিন ও দুরূহ পরিস্থিতি সামাল দিতে এবং প্রশিক্ষণ ও প্রতিরক্ষার সাজসরঞ্জাম গড়ে তোলার ক্ষেত্রেও সম্প্রসারিত করে তুলব।

সাইবার নিরাপত্তার ক্ষেত্রে আমাদের সহযোগিতা চুক্তিটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দৈনন্দিন জীবনযাত্রা ক্রমশ আরো বেশি করে নেটওয়ার্ক নির্ভর হয়ে পড়ছে। এই কারণে এই ক্ষেত্রটিও বর্তমানে উদ্বেগ ও আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আমাদের বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ককে তাৎপর্যপূর্ণভাবেই আরও উন্নত করে তুলতে প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাসকে সমর্থন জানাই আমিও। আমাদের দ্বিপাক্ষিক চুক্তিগুলির পূর্ণ সদ্ব্যবহার এবং ভারত-আসিয়ান চুক্তির পূর্ণ সম্ভাবনা সফল করে তুলতে আমরা বিশেষভাবে আগ্রহী।

আঞ্চলিক স্তরে এই সুনির্দিষ্ট অর্থনৈতিক অংশীদারিত্ব সম্পর্কিত চুক্তি দ্রুত চূড়ান্ত করার লক্ষ্যেও আমরা সচেষ্ট রয়েছি।

পরিকাঠামো ক্ষেত্রে দক্ষতার জন্য মালয়েশিয়ার যথেষ্ট সুনাম রয়েছে। ভারতে সড়ক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ মালয়েশিয়া সাফল্যের সঙ্গেই সম্পূর্ণ করেছে।

পরিকাঠামোর প্রসার ও উন্নয়ন, ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচি এবং স্মার্ট সিটি প্রকল্পে মালয়েশিয়ার সক্রিয় অংশগ্রহণ আমরা একান্তভাবে কামনা করি।

বেশ কিছু ভারতীয় সংস্থা মালয়েশিয়ায় কাজ করছে। ইরকন এখানে রেল পরিকাঠামোর উন্নয়নের সঙ্গে যুক্ত রয়েছে। মালয়েশিয়ার অর্থনীতিতে ভারতের উপস্থিতি ও অংশগ্রহণ আরও জোরদার করে তুলতে আমরা আগ্রহী।

প্রধানমন্ত্রী এবং আমি দু’জনে দ্রুত ও সুনির্দিষ্ট সাফল্যের পথে এগিয়ে যেতে কৃতসঙ্কল্প। আজ একটু পরেই আমি এখানে মিলিত হব মালয়েশিয়ার সি ই ও-দের সঙ্গে।

সরকারি প্রশাসন ও পরিচালন ক্ষেত্রেও আমাদের সহযোগিতাকে আমরা আরও মজবুত করে তোলার পথে এগিয়ে গিয়েছি। আমি ব্যক্তিগতভাবে ‘পেমান্ডু’র সঙ্গে মতবিনিময় করেছি, আমাদের নিতি আয়োগও তার সঙ্গে আলাপ-আলোচনায় মিলিত হবে।

সাংস্কৃতিক বিনিময় এবং দু’দেশের জনসাধারণের মধ্যে পারস্পরিক যোগাযোগকে নিবিড় করে তোলার বিষয়টিকে আমরা বিশেষ গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছি।

আপনারা সকলেই হয়তো জানেন, ব্রিক্‌সফিল্ডে লিট্‌ল ইন্ডিয়া-র প্রবেশ পথে প্রধানমন্ত্রী নাজিব ও আমি যুগ্মভাবে টোরানা গেটের উদ্বোধন করব। ভারতের পক্ষে এটি একটি উপহার,প্রধানমন্ত্রী নাজিবের তরফ থেকে প্রীতি ও ভালবাসার লক্ষ্যে ভারতের জন্য একটি প্রীতি উপহার। শুধু তাই নয়, দু’দেশের জনসাধারণের সুপ্রাচীন মৈত্রী ও সম্পর্কের এটি এক উজ্জ্বল প্রতীক।

মালয়েশিয়ার ছাত্রছাত্রীদের আমি আমন্ত্রণ জানাই ভারতে এসে পঠনপাঠনের জন্য। একইসঙ্গে আমি আহ্বান জানাই, দু’দেশের ডিগ্রিকে স্বীকৃতিদান সম্পর্কিত এক চুক্তি সম্পাদনের কাজ দ্রুত সম্পাদনের জন্য।

আয়ুর্বেদ ও সিদ্ধা সহ প্রাচীন ও চিরাচরিত চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রেও আমাদের এক চমৎকার সহযোগিতার সম্পর্ক গড়ে উঠেছে এবং উত্তরোত্তর তার প্রসারও ঘটছে। এজন্য আমি খুবই আনন্দিত।

মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষভাবে ফলপ্রসূ এই আলোচনার জন্য আপনাকে জানাই ধন্যবাদ। আমাদের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক যে এক নতুন উচ্চতায় পৌঁছবে এই স্থির বিশ্বাস আমার রয়েছে। অদূর ভবিষ্যতে আপনার ভারত সফরের অপেক্ষায় রইলাম।

আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।

PG/SKD/DM