Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডঃ মহাথির মহম্মদকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহন করায় ডঃ মহাথির মহম্মদকে টেলিফোনে আজ (সোমবার) শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মালয়েশিয়ার বন্ধু মনোভাবাপন্ন মানুষের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী মোদী সেদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। মোদী বলেন, ভারত ও মালয়েশিয়ার ঘনিষ্ঠ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক অভিন্ন মূল্যবোধ, আগ্রহ ও মানুষের সঙ্গে মানুষের চিরন্তন সম্পর্কের মজবুত ভিত্তিতে গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী বলেন, ভারত-মালয়েশিয়া কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলতে প্রধানমন্ত্রী ডঃ মহাথিরের সঙ্গে কাজ করার ব্যাপারে তিনি আশাবাদী।

CG/BD/NS/