Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মালয়েশিয়ার সঙ্গে সংশোধিত বিমান পরিষেবা চুক্তিতে অনুমোদন দিল কেন্দ্রীয়মন্ত্রিসভা


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা মালয়েশিয়ার সঙ্গে সংশোধিতবিমান পরিষেবা চুক্তির (এ.এস.এ.) অনুমোদন দিয়েছে|

এ.এস.এ.-এরসংশোধিত এই রূপ ২০১১ সালেই তৈরি হয়েছিল| কিন্তু আয়ের অর্থ পাঠানোর বিষয় সংশ্লিষ্ট১৩ নং ধারায় কিছু পরিবর্তনের জন্য এই চুক্তিতে স্বাক্ষর করা যায়নি| আই.সি.এ.এন.২০১৬-এর বৈঠকে মালয়েশিয়া ভারত সরকারের অর্থমন্ত্রকের পরামর্শ অনুযায়ী এই ধারারসংশোধনে রাজি হয়|

বর্তমানের এ.এস.এ. স্বাক্ষর হয়েছিল ১৯৭৪ সালে, তাই এর সংশোধন ও আধুনিকীকরণেরপ্রয়োজনীয়তা দেখা দেয়| তৃতীয় কোনো দেশের বিমান পরিষেবার জন্য কো-অপারেটিভমার্কেটিং-এর ব্যবস্থাও এতে এখন যুক্ত হয়েছে| দেশীয় কোডশেয়ারের ওপরও ধারা যুক্তহয়েছে| সংশোধিত এ.এস.এ.-তে ‘সুরক্ষা ও নিরাপত্তা ’র অনুচ্ছেদও রয়েছে|

PG/SK/A.D.