পিএমইন্ডিয়া
মালয়েশিয়ায় একটি ইউরিয়া এবং অ্যামোনিয়া সার উৎপাদন প্রকল্প গড়ে তোলারলক্ষ্যে ঐ দেশের সঙ্গে এক মউ স্বাক্ষরের প্রস্তাবে কর্মপরবর্তী অনুমোদন দেওয়া হলকেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। বুধবার এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীরনেতৃত্ব অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠকটি।
এই প্রকল্প থেকে ২.৪ মিলিয়ন টন ইউরিয়া এবং ১.৩৫ মিলিয়ন টন অ্যামোনিয়া সারউৎপাদিত হবে প্রতি বছর। এই প্রকল্প রূপায়ণে ব্যয়ের মাত্রা ধরা হয়েছে ২.১ বিলিয়নমার্কিন ডলার। স্বাক্ষরিত মউ-এর আওতায় প্রকল্পে উৎপাদিত অ্যামোনিয়া ও ইউরিয়ারযোগান দেওয়া হবে ভারতের বাজারে। মউ স্বাক্ষরের ফলে দেশের প্রয়োজনে ঐ দুটি উপাদানেরযোগানে কোনরকম ব্যাঘাত ঘটবে না বলে আশা করা হচ্ছে।তাছাড়া, অপেক্ষাকৃত কম মূল্যে এইদুটি সারের সরবরাহ নিশ্চিত করা যাবে বলেও মনে করা হচ্ছে।
PG/SKD/DM