পিএমইন্ডিয়া
নয়া দিল্লি: ৩০ আগস্ট: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার মায়ানমারের বাগান এলাকায়ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত বুদ্ধমন্দিরগুলো সংরক্ষণের জন্য মায়ানমারের সঙ্গে ভারতের সমঝোতাস্মারকে(মউ) অনুমোদন দিল| প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আগামী৬ —৭ সেপ্টেম্বর মায়ানমার সফরে গেলে এই মউটি স্বাক্ষরিত হবে|
এই প্রকল্পের রূপায়ণ মায়ানমারের সঙ্গে ভারতেরসাংস্কৃতিক ও ধার্মিক সুদৃঢ় বন্ধন আরও শক্তিশালী করবে| এই প্রকল্পটি ধর্মীয়গুরুত্বের পাশাপাশি পর্যটনের দিক দিয়েও বিশেষভাবে উল্লেখযোগ্য| তাই এর মধ্য দিয়েমায়ানমারের জনগণের মধ্যে ভারতের প্রতি বিরাট সুনাম ও সৌহার্দ্য তৈরি হবে| তাছাড়াএটা মায়ানমারের সঙ্গে ভারতের উন্নয়নমূলক সহযোগিতায়ও অবদান রাখবে| মায়ানমারেরপর্যটন কেন্দ্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই বাগান শহর| স্মৃতিসৌধ পুনরুদ্ধারও সংরক্ষণে ভারতের দক্ষতাকে প্রদর্শিত করার ক্ষেত্রে এই উদ্যোগ শুধু মায়ানমারেরজনগণের কাছেই নয়, বিশ্বের অন্য দেশ থেকে আসা পর্যটকদের কাছেও এক বিশেষ সুযোগ নিয়েআসবে|
PG/SK/A.D