নয়াদিল্লি, ১৪ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মা নারায়ণীর বন্দনায় একটি সুভাষিত সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করেছেন। সুভাষিতটিতে দেবীকে সর্বমঙ্গলের মঙ্গলস্বরূপা, কল্যাণময়ী ও সকল অভীষ্ট সিদ্ধিদাত্রী হিসেবে বন্দনা করা হয়েছে। একই সঙ্গে শরণাগতদের আশ্রয়দাত্রী, ত্রিনয়না দেবী গৌরীর প্রতি শ্রদ্ধা ও প্রণতি নিবেদন করা হয়েছে।
সুভাষিতটি এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন,
“সর্বমঙ্গল্যমাঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে।
শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোস্তুতে॥”
SC/PM/SB
सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके। शरण्ये त्र्यम्बके गौरि नारायणि नमोऽस्तु ते॥ https://t.co/mtPPVbyL3e
— Narendra Modi (@narendramodi) October 14, 2026