পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স ও এক্সটেনডেড রিয়্যালিটি (এভিজিসি-এক্সআর)-র জন্য জাতীয় উৎকর্ষ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে। ২০১৩ সালের কোম্পানি আইনের আওতায় সেকশন-৮ কোম্পানি হিসেবে এটিকে গড়ে তোলা হবে। এই প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে ভারত সরকারের সঙ্গে শিল্প মহলের প্রতিনিধিত্ব করবে ফিকি ও সিআইআই। এটি মহারাষ্ট্রের মুম্বাইতে গড়ে তোলা হবে।
এভিজিসি-এক্সআর ক্ষেত্র আজকের দিনে মিডিয়া ও বিনোদন ক্ষেত্রের এক অপরিহার্য অঙ্গ। চলচ্চিত্র, ওটিটি প্ল্যাটফর্ম, গেমিং, বিজ্ঞাপন এমনকি স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য সামাজিক ক্ষেত্রেও এর উপস্থিতি অনিবার্য। দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি এবং দেশজুড়ে ইন্টারনেটের বিস্তৃতি, সেইসঙ্গে সস্তায় ডেটা পাওয়ার সুবিধা থাকায় এভিজিসি-এক্সআর ক্ষেত্রের বিকাশ, বিশ্বজুড়ে জ্যামিতিক হারে বাড়ছে।
এভিজিসি-এক্সআর ক্ষেত্রের বিকাশের চালিকাশক্তি
এই গতির সঙ্গে তাল রাখার জন্য জাতীয় উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি প্রধান সংস্থা হিসেবে দেশে এভিজিসি-এক্সআর-এর পরিমণ্ডল গড়ে তুলবে। এই ক্ষেত্রের গবেষণা ও উন্নয়নের গতি বাড়বে এবং কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ডিজাইন ও শিল্প বিশেষজ্ঞদের একজায়গায় আনবে। এই ক্ষেত্রের স্টার্ট-আপগুলির বিকাশে সহায়তা করবে এই প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠান দেশের সব প্রান্তের যুব সমাজের কাছে কর্মসংস্থানের বৃহত্তম কেন্দ্রগুলির একটি হয়ে উঠবে। সৃজনশীল শিল্প ও ডিজাইন ক্ষেত্রকে উৎসাহ দিয়ে এটি ভারতকে এভিজিসি-এক্সআর সংক্রান্ত হাব করে তুলবে এবং আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে এগিয়ে যাবে।
এই প্রতিষ্ঠান ভারতকে বিষয়বস্তু সংক্রান্ত হাব হিসেবেও গড়ে তোলার প্রয়াস চালাবে। মিডিয়া ও বিনোদন ক্ষেত্রে বিদেশী বিনিয়োগ আনার চেষ্টা করবে।
PG/SD/SKD
The Cabinet approval to establish the National Centre of Excellence for Animation, Visual Effects, Gaming, Comics and Extended Reality is great news for the world of media and entertainment. The eco-system of creators will get a big boost and many more job opportunities will be…
— Narendra Modi (@narendramodi) September 18, 2024