পিএমইন্ডিয়া
কৌশলগত প্রয়োজনে এবং কর্মসম্পাদন সম্পর্কিত পঠনপাঠনের কাজে মিলিটারিশিক্ষার ক্ষেত্রে ভারত-বাংলাদেশ সহযোগিতা প্রসার সম্পর্কিত এক মউ স্বাক্ষরেরপ্রস্তাবে কর্মপরবর্তী অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার এখানেপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়। মউ স্বাক্ষরিত হয়ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং ঢাকার মীরপুরের ডিফেন্স সার্ভিসেসকম্যান্ড অ্যান্ড স্টাফ কলেজ-এর মধ্যে।
স্বাক্ষরিত মউ-এর আওতায় মিলিটারি শিক্ষারক্ষেত্রে সহযোগিতা প্রসারের উপযোগী একটি কাঠামো গড়ে তোলার প্রস্তাব রয়েছে। এর ফলে,কৌশলগত প্রয়োজনে এবং কাজকর্ম পরিচালনার স্বার্থে মিলিটারি শিক্ষার সুযোগ-সুবিধাসম্প্রসারিত হবে দুটি দেশের মধ্যে।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারত ও বাংলাদেশ দুটিদেশের মধ্যে রয়েছে ভৌগোলিক নৈকট্য এবং সাংস্কৃতিক বন্ধনের সম্পর্ক। সন্ত্রাসমোকাবিলার ক্ষেত্রে এই দুটি দেশের মধ্যে কয়েকটি সাধারণ চ্যালেঞ্জও রয়েছে যেখানেপরস্পরের মধ্যে সহযোগিতা বিনিময় একান্ত জরুরি। ফলে, দু’দেশের সেনাবাহিনীর মধ্যেআরও বেশি করে সমন্বয় ও সহযোগিতার প্রয়োজন দেখা দিয়েছে। যৌথ উদ্যোগে প্রশিক্ষণ ওঅনুশীলনের ফলে একদিকে যেমন দু’দেশের সেনাবাহিনীর দক্ষতা আরও বৃদ্ধি পাবে, অন্যদিকেতেমনই সন্ত্রাসের হুমকিগুলির কার্যকর মোকাবিলা করাও অনেক সহজ হয়ে উঠবে।
PG/SKD/DM