Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘মিশন দৃষ্টি’-র সফল উৎক্ষেপণে গ্যালাক্সআই-কে প্রধানমন্ত্রীর অভিনন্দন


নতুন দিল্লি, ৩ মে ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘মিশন দৃষ্টি’-র সফল উৎক্ষেপণ উপলক্ষে গ্যালাক্সআই-এর প্রতিষ্ঠাতা এবং সমগ্র দলকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, গ্যালাক্সআই–এর ‘মিশন দৃষ্টি’ ভারতের মহাকাশ যাত্রায় একটি বিশাল সাফল্য হিসেবে চিহ্নিত হলো। শ্রী মোদী বিশেষভাবে তুলে ধরেন যে, বিশ্বের প্রথম ‘OptoSAR’ উপগ্রহ এবং ভারতের বৃহত্তম বেসরকারি উদ্যোগে নির্মিত উপগ্রহটির সফল উৎক্ষেপণ—উদ্ভাবন ও জাতি গঠনে দেশের তরুণ প্রজন্মের অদম্য উৎসাহ ও আবেগেরই এক উজ্জ্বল প্রমাণ। তিনি গ্যালাক্সআই–এর প্রতিষ্ঠাতা এবং সমগ্র দলকে তাঁর আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জ্ঞাপন করেন।

প্রধানমন্ত্রী ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি বার্তায় লিখেছেন:

” গ্যালাক্সআই-এর ‘মিশন দৃষ্টি’ আমাদের মহাকাশ যাত্রায় একটি বিশাল সাফল্য হিসেবে চিহ্নিত হলো। বিশ্বের প্রথম ‘OptoSAR’ উপগ্রহ এবং ভারতের বৃহত্তম বেসরকারি উদ্যোগে নির্মিত উপগ্রহটির সফল উৎক্ষেপণ—উদ্ভাবন ও জাতি গঠনে আমাদের তরুণ প্রজন্মের অদম্য উৎসাহ ও আবেগেরই এক উজ্জ্বল প্রমাণ।

গ্যালাক্সআই–এর প্রতিষ্ঠাতা এবং সমগ্র দলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

 

SC/SB/AS