পিএমইন্ডিয়া
মিশরের বিদেশ মন্ত্রী শ্রী সামে হাসান শৌক্রি দ্বিপাক্ষিক যৌথ কমিশনের সপ্তম বৈঠক উপলক্ষে ভারতে এসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করেন।
তিনি প্রধানমন্ত্রী শ্রী মোদীকে মিশরের রাষ্ট্রপতি শ্রী সিসি-র শুভেচ্ছা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রীও তাঁর মাধ্যমে শ্রী সিসি-কে শুভেচ্ছা পাঠান।
উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ভারত ও মিশরের যৌথ অঙ্গীকারের বিষয়ে আলোচনা করেন। পরিকাঠামো, ব্যবসা, বিনিয়োগ প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং মানুষে মানুষে সম্পর্ক ঘনিষ্ঠ করার বিষয়েও আলোচনা হয়।
PG/SB……23_March_2018
Mr. Sameh Shoukry, Foreign Minister of the Arab Republic of Egypt met PM @narendramodi in Delhi. pic.twitter.com/zT0W5spv0B
— PMO India (@PMOIndia) March 23, 2018