Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মুন্সী প্রেমচাঁদের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন


নয়াদিল্লি,  ৩১ জুলাই  ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী খ্যাতনামা সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। 

প্রধানমন্ত্রী বলেছেন, মুন্সী প্রেমচাঁদ তাঁর শাশ্বত সাহিত্যিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মানুষের আবেগগুলিকে শক্তিশালীভাবে ফুটিয়ে তুলেছেন, আজকের দিনেও যা সমান প্রাসঙ্গিক। কাশীর সাহিত্যের ঐতিহ্য, তাঁর জন্মভূমি এবং কর্মভূমিকে আন্তর্জাতিক স্তরে পরিচিত করানোর ক্ষেত্রে প্রেমচাঁদের অবদান অনস্বীকার্য। 

শ্রী মোদী বলেছেন, সমাজের সাম্যের ওপর ভিত্তি করে মুন্সী প্রেমচাঁদ তাঁর কালজয়ী রচনাগুলি সৃষ্টি করেছেন, যা দেশের মানুষকে আগামীদিনেও অনুপ্রাণিত করবে।

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, 

মহান সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। তাঁর কালজয়ী রচনাগুলির মাধ্যমে তিনি মানবিক সংবেদনশীলতাকে এমন এক পর্যায়ে উন্নীত করেছেন যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর জন্মভূমি এবং কর্মভূমি কাশির সাহিত্যের ঐতিহ্যকে তিনি বিশ্বমঞ্চে সকলকে পরিচিত করিয়েছেন। যথাযথ এবং সামাজিক সাম্যের ওপর ভিত্তি করে তৈরি তাঁর অমর সাহিত্য দেশের মানুষকে আগামীদিনেও অনুপ্রাণিত করবে।

https://x.com/narendramodi/status/2083097731246203151?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2083097731246203151%7Ctwgr%5E0ce96d1ec8fc3ab363ef4ac021b28be1d2b16d1e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2292303reg%3D48lang%3D1

 

SC/CB/NS…