Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

মুম্বাই এবং সন্নিহিত এলাকায় ভারী বর্ষণজনিত পরিস্থিতি সামাল দিতে সমস্তরকম সহায়তাদানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী


মুম্বাই এবং সন্নিহিত এলাকায় অবিশ্রান্ত বর্ষণের ফলে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার কথা বলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্রফড়নবিশের সঙ্গে। রাজ্যের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণজনিত পরিস্থিতির সামাল দিতেকেন্দ্রের পক্ষ থেকে সম্ভাব্য সকলরকম সহায়তা দেওয়া হবে বলে মহারাষ্ট্র সরকারকেআশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এক বার্তায় তিনি বলেছেন :

“মুম্বাইএবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে অবিশ্রান্ত বর্ষণজনিত কারণে উদ্ভূত পরিস্থিতিসম্পর্কে আমি কথা বলেছি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে।

রাজ্যেরবিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে উদ্ভূত পরিস্থিতির সামাল দিতে মহারাষ্ট্র সরকারকেসকলরকম সহায়তাদানের আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।

মুম্বাই এবংসন্নিহিত অঞ্চলের অধিবাসীদের কাছে আমি আবেদন জানিয়েছি যে তাঁরা যেন নিরাপদে থাকারচেষ্টা করেন এবং ভারী বর্ষণের মোকাবিলায় প্রয়োজনীয় সমস্তরকম সতর্কতাই অবলম্বনকরেন।”

PG/SKD/DM