পিএমইন্ডিয়া
দহিসারেরআরআরস্টেশনে অবস্থিত ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের ৪০ একর জমি মুম্বাই নগরাঞ্চলউন্নয়ন কর্তৃপক্ষ (এমএমআরডিএ)-এর অনুকূলে হস্তান্তরের একটি প্রস্তাবে আজ সম্মতিদেওয়া হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। এই জমি মুম্বাইয়ের গোরাই-তে একটি মেট্রো শেড গড়ে তোলার কাজেব্যবহার করা হবে। জমি হস্তান্তরের ফলে মুম্বাইয়ের মেট্রো রেল প্রকল্প সম্পূর্ণকরার কাজও অপেক্ষাকৃত সহজ হয়ে যাবে।
জমিহস্তান্তরের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতিদানের ফলে দক্ষ এবং অদক্ষকর্মীদের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ ঘটবে প্রযুক্তি বিশেষজ্ঞদেরও। শুধু তাই নয়,মেট্রো রেল প্রকল্পের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত নির্মাণ তথা উৎপাদন শিল্পগুলিতেওএর ফলে অতিরিক্ত কাজের সুযোগ সম্প্রসারিত হবে। মেট্রো কারশেডটি চালু হয়ে গেলেপ্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেখানেও সৃষ্টি হবে নতুননতুন কর্মসংস্থানের সুযোগ।
PG/SKD/DM/