পিএমইন্ডিয়া
আজ এখানে মূল পরিকাঠামো ক্ষেত্রগুলির কাজের অগ্রগতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী । নীতি আয়োগের পক্ষে উপস্থাপিত বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান থেকে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি শক্তি ও রেল সহ কয়েকটি মূল পরিকাঠামো ক্ষেত্রে অগ্রগতির হার বেশ উৎসাহব্যঞ্জক বলে প্রকাশ পায়পর্যালোচনাকালে ।
নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানিক্ষেত্রে এ পর্যন্ত সংস্থাপিত মোট উৎপাদন ক্ষমতা ইতিমধ্যেই ৪০ গিগাওয়াট অতিক্রমকরেছে। কেন্দ্র ও রাজ্যের নীতিগত প্রকল্পগুলি সহ বেশ কয়েকটি ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্য পূরণও সম্ভব হয়েছে। রুফটপ ব্যবস্থায় সৌরশক্তি আহরণের মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদনের বিষয়টিতে কৌশলগত উৎসাহদানের যে পরিকল্পনা রয়েছে, সে সম্পর্কে আজ পর্যালোচনাকালে অবহিত করা হয় প্রধানমন্ত্রীকে।
বিমান পরিবহণ ক্ষেত্রে সংযোগ ওনিরাপত্তা সম্পর্কিত মূল নীতিগুলির রূপায়ণে অগ্রগতির বিষয়টি খতিয়ে দেখেনপ্রধানমন্ত্রী। ভারতের ৮টি বিমানবন্দর আন্তর্জাতিক ক্ষেত্রের শীর্ষে থাকা ৫টিবিমানবন্দরের তালিকায় স্থান পেতে চলেছে বলে প্রকাশ পায় পর্যালোচনাকালে। অসামরিকবিমান পরিবহণ ক্ষেত্রে আঞ্চলিক সংযোগ ও যোগাযোগের বিষয়গুলিকে আরও উৎসাহদানেরলক্ষ্যে এবং বিমানবন্দরগুলিতে যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্যের প্রসারে যে সমস্তপদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, সে সম্পর্কেও আজ অবহিত করা হয় প্রধানমন্ত্রীকে।
পর্যালোচনায় প্রকাশ, ভারতীয় রেলে ২কোটি ২৫ লক্ষ যাত্রী পরিবহণের লক্ষ্যমাত্রা পূরণের কাজে ইতিমধ্যেই সাফল্য অর্জিতহয়েছে। বর্তমান অর্থ বছরের প্রথম তিন মাসে প্রহরাবিহীন ২৪০টি লেভেল ক্রসিং তুলেদেওয়া হয়েছে বলে জানা যায়। ঐ একই সময়কালে বিদ্যুৎ ক্ষেত্রে ৩ কোটি ৫০ লক্ষ এলইডি বাল্ব সাফল্যের সঙ্গেই বন্টন করা সম্ভব হয়েছে।
যথেষ্ট অগ্রগতি ঘটেছে বন্দরপরিকাঠামো ক্ষেত্রেও। এছাড়াও, বর্তমান অর্থ বছরের প্রথম তিন মাসে ৬ লক্ষ ৯৪ হাজারগ্রামীণ বাসস্থান নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। এক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্যমাত্রাছিল এই ধরণের ৬ লক্ষ বাসস্থান নির্মাণের ।
পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের কাজকর্মের অগ্রগতির পর্যালোচনাকালে পেট্রোলের সঙ্গে ইথানল মিশ্রণ সম্পর্কিতকর্মসূচির বর্তমান হাল হকিকৎ জানতে আগ্রহ প্রকাশ করেন শ্রী নরেন্দ্র মোদী। ২০১৬বছরটিতে ডিবিটি’র আওতায় ১৫ কোটি গৃহস্থ পরিবারকে নিয়ে আসা হয়েছে বলে অবহিত করা হয়প্রধানমন্ত্রীকে।
পরিকাঠামো সম্পর্কিত বিভিন্নমন্ত্রক, নীতি আয়োগ এবং প্রধানমন্ত্রীর দপ্তরের শীর্ষস্থানীয় কর্তাব্যক্তিরাউপস্থিত ছিলেন আজকের পর্যালোচনা বৈঠকে।
PG/SKD/SB