Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’ চিন্তাদর্শকে বাস্তবায়িত করতে প্রতিশ্রুতিবদ্ধ লকহীড মার্টিন


নতুন দিল্লি, ১৯ জুলাই, ২০২৪

 

‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’-এই চিন্তাদর্শকে বাস্তবায়িত করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ অগ্রণী প্রতিরক্ষা সংস্থা লকহীড মার্টিন। এজন্য লকহীড মার্টিন-এর সিইও জিম টেসলেট-এর ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। গত বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এক সাক্ষাৎকারে মিলত হন জিম টেসলেট।

এসম্পর্কে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সমাজ মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে :

“লকহীড মার্টিন-এর সিইও জিম টেসলেট দেখা করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে। লকহীড মার্টিন হল ভারত – যুক্তরাষ্ট্র, মহাকাশ শক্তি এবং শিল্প প্রতিরক্ষা সহযোগিতা ক্ষেত্রে ভারতের এক গুরুত্বপূর্ণ সহযোগী। ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’-এই চিন্তাদর্শকে বাস্তবায়িত করার লক্ষ্যে এই সংস্থার অঙ্গীকারবদ্ধ হওয়ার ঘটনাকে আমরা স্বাগত জানাই।” 

PG/SKD/AS