Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য কোরিয়া’কে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য কোরিয়া’কে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী


কোরিয়া প্রজাতন্ত্রের বরিষ্ঠ মুখ্য প্রশাসনিক আধিকারিকরা আজ সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। তাঁরা বর্তমানে ভারত-কোরিয়া বাণিজ্যিক শীর্ষ বৈঠকে অংশগ্রহণের জন্য নয়াদিল্লিতে রয়েছেন।

আধিকারিকরা দু’দেশের বাণিজ্য সহযোগিতার প্রসার সম্ভাবনা সম্পর্কে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন। কোরিয়ার শিল্প ক্ষেত্রের নির্দিষ্ট মান ও পেশাদারিত্বের বিশেষ প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই বিশেষ গুণের সুবাদেই কোরিয়ার নামী সংস্থাগুলির উৎপাদন সামগ্রী আজ ভারতের ঘরে ঘরে।

ভারতে আরও বেশি করে বিনিয়োগ করার জন্য প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানান ঐ দেশের বিভিন্ন সংস্থাকে। ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিতেও অংশগ্রহণের জন্য কোরিয়াকে আহ্বান জানান তিনি। কোরিয়ায় যেভাবে বিনিয়োগ পদ্ধতি অনুসরণ করা হয়, ঠিক সেইভাবেই ভারতের কোনও একটি অঞ্চল বেছে নিয়ে সেখানে যুক্তভাবে বিনিয়োগ করার কাজে এগিয়ে আসার প্রস্তাব দেন তিনি কোরিয়ার শিল্প সংস্থাগুলিকে।

PG/SKD/SB