Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘মেক ইন ইন্ডিয়া’ কেন্দ্রের উদ্বোধনের পাশাপাশি স্বাক্ষরিত হল তিনটি সহযোগিতা চুক্তি

‘মেক ইন ইন্ডিয়া’ কেন্দ্রের উদ্বোধনের পাশাপাশি স্বাক্ষরিত হল তিনটি সহযোগিতা চুক্তি


‘মেক ইন ইন্ডিয়া’ কেন্দ্রটি উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কয়েকটি মউ স্বাক্ষরিত হল শনিবার।

ট্যুইন স্টার এবং মহারাষ্ট্র শিল্পোন্নয়ন নিগমের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় তাইওয়ানের অটোরন-এর। ভারতে এই ধরনের প্রকল্প এই সর্বপ্রথম। প্রায় ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে এই প্রকল্পটিতে। তাইওয়ানের সঙ্গে এল সি ডি ফ্যাব-এ বিনিয়োগ করবে মহারাষ্ট্রের শিল্পোন্নয়ন নিগম।

দ্বিতীয় মউটি স্বাক্ষরিত হয় হিন্দুস্তান কোকা কোলা বেভারেজেস প্রাইভেট লিমিটেড, জৈন ইরিগেশন প্রাইভেট লিমিটেড এবং মহারাষ্ট্র সরকারের কৃষি ও বিপণন দপ্তরের মধ্যে। বিদর্ভ-এ কমলা লেবু উৎপাদকদের সহায়তাকল্পে ফলের রস উৎপাদনের কাজে এর ফলে সহযোগিতা সম্প্রসারণের কাজ আরও সহজতর হয়ে উঠবে। একদিকে যেমন কমলা লেবু উৎপাদকরা তাদের উৎপাদনের জন্য ভালো দাম পাবেন, অন্যদিকে তেমনইকর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। প্রায় দু’একর জমিতে কমলা লেবু চাষের সঙ্গে যুক্ত ৫ হাজার কৃষক এই প্রকল্পটিতে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

রেমন্ড ইন্ডাস্ট্রিজ এবং মহারাষ্ট্র শিল্পোন্নয়ন নিগমের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয় ‘ফার্ম টু ফ্যাব্রিক’ কর্মসূচি রূপায়ণের লক্ষ্যে। লিনেন সুতো এবং পোশাকের কাপড় উৎপাদনের জন্য রেমন্ড এই প্রকল্পে বিনিয়োগ করবে ১,৪০০ কোটি টাকা। অমরাবতী জেলার নন্দগাঁও টেক্সটাইল পার্কে স্থাপন করা হবে এই ইউনিটটি।

PG/SKD/DM