পিএমইন্ডিয়া



‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিতে সুইডেনের অংশগ্রহণকে বিশেষ তাৎপর্যময় বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভারতে প্রতিরক্ষা এবং বৈদ্যুতিন ওচিকিৎসার সাজ-সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে অংশ নেওয়ার জন্য সুইডেনের বিভিন্ন সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। সুইডেনের প্রধানমন্ত্রী মিঃ স্টিফান লফভেনের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সুইডেনের সহযোগিতার বিশেষ প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিঃ জুহা সিপিলার সঙ্গে আলাপ-আলোচনার সময় বিদ্যুৎ প্রকল্প, জীবপ্রযুক্তি এবং উদ্ভাবন ও ইঞ্জিনিয়ারিং শিল্পে ঐ দেশকে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানান শ্রী মোদী। প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহারের লক্ষ্যে দুই প্রধানমন্ত্রীই চেন্নাইয়ের ট্রিভিট্রন হেল্থ কেয়ার-এর উৎপাদন সংক্রান্ত ইউনিটটির উদ্বোধন করেন দূরসঞ্চার ব্যবস্থায়।
উল্লেখ্য, শনিবার মুম্বাইতে ‘মেক ইন ইন্ডিয়া’ কেন্দ্রের এক প্রদর্শনী উদ্বোধনের পর প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন সুইডেন ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী এবং পোল্যান্ডের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে।
পোল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ডঃ পিটর গ্লিনস্কি-র সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে গুজরাটের সঙ্গে পোল্যান্ডের জামনগরের মাধ্যমে দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতিচারণা করেন শ্রী নরেন্দ্র মোদী। খাদ্য প্রক্রিয়াকরণ, বিশুদ্ধ জ্বালানি এবং পরিবহণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রসার সম্পর্কে আলোচনা হয় দুই নেতার মধ্যে।
PG/SKD/DM/S
Finland PM Mr. Juha Sipilä & PM @narendramodi held wide-ranging discussions on stronger India-Finland economic ties. pic.twitter.com/IZ1j9ps6u5
— PMO India (@PMOIndia) February 13, 2016
Productive talks on strong relations in trade, commerce & other areas between Swedish PM Stefan Löfven & PM Modi. pic.twitter.com/N3dGn6CsXj
— PMO India (@PMOIndia) February 13, 2016
Deputy PM Piotr Glinski of Poland & PM @narendramodi had a fruitful interaction on enhancing India-Poland ties. pic.twitter.com/4uDQOrYecs
— PMO India (@PMOIndia) February 13, 2016