পিএমইন্ডিয়া
মেধাসম্পদেরক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারের লক্ষ্যে এ বছর ২৩ ফেব্রুয়ারি তারিখে ভারতও কানাডার মধ্যে সম্পাদিত মউটিকে আজ কর্মপরবর্তী অনুমোদন দেওয়া হল। প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে বিস্তারিতআলোচনার পর এই অনুমোদনদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভারত ও কানাডা দুটি দেশেইউদ্ভাবন প্রচেষ্টা, সৃজনশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির প্রসারকেসমর্থন জানানোই এইমউ সম্পাদনের উদ্দেশ্য।
স্বাক্ষরিত মউ-এরআওতায় এক বিশেষ নমনীয় কাঠামো গড়ে তোলা হয়েছে যার মাধ্যমে দুটি দেশই পরস্পরের মধ্যেপ্রযুক্তিগত শিক্ষা ও প্রশিক্ষণ সংক্রান্ত সুযোগ-সুবিধার প্রসার ও বিনিময় ঘটাতেপারবে।
PG/SKD/DM/…