Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ম্যাঞ্চেস্টারে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন শ্রী নরেন্দ্র মোদী


ব্রিটিশ প্রধানমন্ত্রী মিসেস টেরেসা মে-এর সঙ্গে বুধবার কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ম্যাঞ্চেস্টারে সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের সঙ্গে ভারতের দৃঢ় সংহতির কথা ব্যক্ত করেন তিনি।

এক ট্যুইট বার্তায় শ্রী মোদী বলেছেন, ‘ম্যাঞ্চেস্টারে সন্ত্রাসবাদী হামলার পরেই আমি কথা বলেছি মিসেস টেরেসা মে-এর সঙ্গে। সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি।’

****

PG/SKD/NS/