Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

যান ও যানের যন্ত্রাংশ প্রকল্প স্থাপনে মধ্যপ্রদেশকে অতিরিক্ত জমি ফিরিয়ে দিতে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ৪৭৮.৩০৭ হেক্টরের মতো জমি মধ্যপ্রদেশ সরকারকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি অনুমোদিত হল। এই জমিটিতে রাজ্য সরকারের পক্ষ থেকে যান ও যানের যন্ত্রাংশ শিল্প স্থাপনের জন্য জমি বন্টনের বিশেষ সুবিধা হবে। ইন্দোরের পিথমপুরে গড়ে তোলা হবে এই প্রকল্প।

ফিরিয়ে দেওয়া জমিটির ৪৬১.৬০৭ হেক্টর বেসরকারি মালিকানাধীন। বাকি ১৬.৭০ হেক্টর জমি পুরোপুরি সরকারি। জমিটির বর্তমান মূল্য আনুমানিক ৭৪০ কোটি টাকা।

PG/SKD/DM/