Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মিসেস তেরেসা মে-কে অভিনন্দন শ্রী নরেন্দ্র মোদীর


যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী রূপে দায়িত্বভার গ্রহণ করায় মিসেস তেরেসা মে-কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

ভারত-যুক্তরাজ্য সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে তাঁর পূর্বসূরী মিঃ ডেভিড ক্যামেরনের বিশেষ অবদানেরও সপ্রশংস উল্লেখ করেছেন তিনি। এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় অভিনন্দন জানাই মিসেস তেরেসা মে-কে। ভারত-যুক্তরাজ্য সম্পর্ককে আরও জোরদার করে তুলতে তাঁর সঙ্গে কাজ করার জন্য আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।

ভারত-যুক্তরাজ্য সম্পর্ককে শক্তিশালী করে তোলার কাজে মিঃ ডেভিড ক্যামেরনের গুরুত্বপূর্ণ অবদানেরও বিশেষ প্রশংসা করি আমি।”

PG/SKD/DM/